logo

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, মৌলভীবাজার
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
লাইনচ্যুত ট্রেন। ছবি: এশিয়া পোস্ট

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সিলেট থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেল চারটার দিকে আখাউড়া-সিলেট রেললাইনের লাউয়াছড়া উদ্যানের ২৯৪/৮ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রেনে থাকা রেলওয়ে পুলিশ কর্মকর্তা পরাগ বকুল দাস এশিয়া পোস্টকে বলেন, সকালে সিলেট থেকে ট্রেনটি ছেড়ে আসে। বিকেলে লাউয়াছড়া উদ্যানে প্রবেশের পর হঠাৎ আমরা ধোয়া দেখতে পাই। তাৎক্ষণিক বিষয়টি লোকোমাস্টারকে জানালে তিনি ট্রেন থামান। পরে দেখা যায় ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।

ভানুগাছ রেলস্টেশনের মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ বলেন, বর্তমানে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত হওয়া ওয়াগন উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।