logo
Advertisement

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫

এশিয়া পোস্ট নিউজ, গোপালগঞ্জ
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

Advertisement

বৃহস্পতিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টা দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নেয়ামুল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালকসহ তিনজন এবং বাসের দুই যাত্রী নিহত হন। আহত অবস্থায় আট বছর বয়সি এক শিশুকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।