logo

টঙ্গীতে দুর্যোগ ব্যবস্থাপনার ট্রেনিং সেন্টার হবে: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

টঙ্গীতে দুর্যোগ ব্যবস্থাপনার ট্রেনিং সেন্টার হবে: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশে নানা দুর্যোগের পরিস্থিতিতে পড়তে হয়। সেদিক বিবেচনায় শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনার ওপর ট্রেনিং দেওয়া হবে। টঙ্গীতে ৮ একর জমিতে প্রাথমিকভাবে ৫০ কোটি টাকা ব্যয়ে ট্রেনিং সেন্টার করা হবে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে গাজীপুর মহানগরীর সাতাইশ ধরপাড়া এলাকায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন এসে এসব কথা বলেন তিনি।

আসাদুল হাবিব বলেন, শিক্ষার্থীদের ট্রেনিংয়ের পাশাপাশি আবাসনের ব্যবস্থা করা হবে। দ্বিতীয় স্তরে এখানে আরও কয়েকটি ভবন নির্মাণ করা হবে। ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ নামে একটি ট্রেনিং সেন্টার এবং প্রশিক্ষকদের আবাসনের জন্য একটি আবাসিক ভবন খুব শিগগিরই চালু করা হবে। এটি হবে তিনতলা ভবন।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ  মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইকবাল হোসেন ইঞ্জিনিয়ার, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।