logo

খেলার মাঠে ছুরিকাঘাতে কিশোর খুন

খেলার মাঠে ছুরিকাঘাতে কিশোর খুন

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ছুরিকাঘাতে তারেক আহমদ নামে এক কিশোর নিহত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘড়গাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত তারেক ওই গ্রামের গাজি মিয়ার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল থেকেই ঘড়গাঁও ক্ষেতের মাঠে কয়েকজন ক্রিকেট খেলছিল। একপর্যায়ে আতিক মিয়া নামে একজন ছুরি দিয়ে তাকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তারেককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তারেকের মরদেহ ২৫০ শয্যা মৌলভীবাজার জেনারেল হাসপাতালে রয়েছে।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের বলেন, ‘ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হত্যার ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’