সিলেটে আবার নতুন ডিসি নিয়োগ

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
সিলেটে আবার নতুন ডিসি নিয়োগ
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

নানা আলোচনা-সমালোচনার মধ্যে সিলেটে আবার নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগের তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২১ জুন সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

পরে ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে কর্মরত মু. রেজা হাসানকে সিলেটের ডিসি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রায় দুই সপ্তাহ পার হলেও তাকে নতুন কর্মস্থলে দেখা যায়নি। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। গুঞ্জন ওঠে–কর্মস্থলে যোগ দেওয়ার রওনা হয়েও সিলেট বিমানবন্দর থেকে ফিরে আসেন। বিষয়টি কোনো পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়নি।

বিষয় :সিলেট