কুমিল্লায় বিদ্যুৎ নিয়ে ভোগান্তি, ব্যবস্থা নেওয়ার দাবিতে এনসিপির স্মারকলিপি

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
কুমিল্লায় বিদ্যুৎ নিয়ে ভোগান্তি, ব্যবস্থা নেওয়ার দাবিতে এনসিপির স্মারকলিপি
উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। ছবি: এশিয়া পোস্ট

বিদ্যুতের দাম বৃদ্ধি ও ভোক্তাদের ভোগান্তির প্রতিবাদ এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে কুমিল্লার চান্দিনায় স্মারকলিপি জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

Advertisement

সোমবার (২৯ জুন) উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় এনসিপির নেতাকর্মীরা বলেন, সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর এর নেতিবাচক প্রভাব পড়েছে। জনগণের ন্যায্য দাবির বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

তারা অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে প্রকৃত ব্যবহার অনুযায়ী বিল নির্ধারণ না হওয়ায় গ্রাহকদের অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হচ্ছে। এ অবস্থায় বিদ্যুৎ বিল পুনর্মূল্যায়ন, অনিয়ম তদন্ত এবং দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব আবুল কাশেম অভি, আহত জুলাই যোদ্ধা ফয়েজ আলম, ফারহানা ইয়াসমিন, মাসুম বিল্লাহ, মাসুদ রানা, মো. হানিসসহ চান্দিনা উপজেলা ও কুমিল্লা উত্তর জেলা এনসিপির নেতারা।

বিষয় :কুমিল্লা