logo

ঢাকা-রাজশাহী মহাসড়কে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, সিরাজগঞ্জ
ঢাকা-রাজশাহী মহাসড়কে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
দুর্ঘটনার শিকার অটোরিকশা। ছবি: এশিয়া পোস্ট

সিরাজগঞ্জে ঢাকা-রাজশাহী মহাসড়কে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে সলঙ্গা থানা এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সলঙ্গা থানার শরীফ সলঙ্গা গ্রামের অটোরিকশা চালক সোরমান হোসে, একই থানার আঙ্গারু গ্রামের মৃত হরেন্দ্র নাথ সুত্রধরের ছেলে কাঠমিস্ত্রি গোবিন্দ সুত্রধর।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। মরদেহগুলো হাইওয়ে থানায় পাঠানো হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস সলঙ্গাগামী অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ তিন যাত্রী মারা যান। এক যাত্রী আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে।