logo

কর্মসূচি শেষে সাবেক এমপি খালেদা রব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, মৌলভীবাজার
কর্মসূচি শেষে সাবেক এমপি খালেদা রব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী
বিএনপির জ্যেষ্ঠ নেত্রী খালেদা রাব্বানীকে দেখতে তার বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

মৌলভীবাজার সফরকালে সাবেক সংসদ সদস্য ও বিএনপির জ্যেষ্ঠ নেত্রী খালেদা রাব্বানীকে দেখতে তার মৌলভীবাজারের বাসায় গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত খালেদা রাব্বানীর বাসভবনে যান তিনি এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী এই সময় উপস্থিত ছিলেন। তিনি জানান, প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত হলে খালেদা রাব্বানী আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানসহ রাজনৈতিক জীবনের নানা স্মৃতিচারণ করেন। একপর্যায়ে তিনি পুরোনো ছবিও দেখাতে থাকেন। আবেগঘন সেই মুহূর্তে প্রধানমন্ত্রী তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন।

খালেদা রাব্বানী মৌলভীবাজারের রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি সিলেট অঞ্চল থেকে সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন। বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থতার কারণে তিনি এখন রাজনীতি থেকে কিছুটা দূরে।