Advertisement

ধামরাইয়ে গভীর রাতে বাড়িতে ডাকাতি, মালামাল লুট

এশিয়া পোস্ট নিউজ, ধামরাই
ধামরাইয়ে গভীর রাতে বাড়িতে ডাকাতি, মালামাল লুট
ছবি: এশিয়া পোস্ট

ঢাকার ধামরাইয়ে এক ইলেকট্রিশিয়ানের বাড়িতে গভীর রাতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ ৪ লাখ টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোনসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

Advertisement

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই দত্তখোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহিন ও মাসুম নামে দুই যুবককে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

ভুক্তভোগী ইলেকট্রিশিয়ান শাহিনুর ইসলাম জানান, ডাকাতরা প্রথমে বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এরপর তার মায়ের কক্ষ থেকে নগদ ৪ লাখ টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার লুট করে। পরে ডাকাত দল শাহিনুরের কক্ষে প্রবেশ করে মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করলে তিনি জেগে ওঠেন এবং এক ডাকাতকে জাপটে ধরেন।

এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। নগদ টাকা ও স্বর্ণালংকারসহ এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ওসি (অপারেশন) দেবাশীষ সানা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন শাহিন ও মাসুম নামে দুই যুবককে আটক করা হয়েছে। তারা দুজনই ভুক্তভোগীর বাড়ির পাশের একটি মুরগির খামারে কাজ করতেন।

এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বিষয় :