logo
Advertisement

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিকস

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনাসংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুববাজার সংলগ্ন সাগর উপকূলে মরদেহটি ভেসে আসে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেনে।

ওসি জানান, মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বাঁকখালী নদীর মোহনাসংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ভ্রমণের সময় ট্রলারডুবির ঘটনা ঘটে।

এ সময় স্থানীয় জেলেরা নিখোঁজ কিশোরটির বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) ও ভাই রালফকে (১৩) জীবিত উদ্ধার করে। পরে তাদের কোস্টগার্ড কক্সবাজার স্টেশনে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিখোঁজ ছিল আলবার্ট (১৬)।

তারা সবাই নিউজিল্যান্ডের নাগরিক ও একই পরিবারের সদস্য।

এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছে, সাগরপথে নিউজিল্যান্ডের নাগরিক পরিবারটি বিশ্ব ভ্রমণের জন্য চার সদস্য নিজেদের তৈরি বোট নিয়ে কক্সবাজার ঘুরতে আসেন। গত ৮ এপ্রিল রাতে মহেশখালী উপজেলার কুতুবজোম উপকূলে ডাকাতির শিকার হয়েছিলেন। এরপর থেকে পরিবারটির সদস্যরা কোস্টগার্ডের হেফাজতে ছিল।

বিষয়টি নিয়ে কোস্টগার্ডের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আলী জানান, জীবিত উদ্ধার ৩ জন নিউজিল্যান্ডের নাগরিক কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে রয়েছেন।