logo

সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু
কক্সবাজার সমুদ্রসৈকত। ছবি : এশিয়া পোস্ট

কক্সবাজারের রামুর হিমছড়িতে মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

সৈকতে নিয়োজিত জেলা প্রশাসনের বিচ কর্মীদের সুপারভাইজার মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে দুর্ঘটনাটির সুনির্দিষ্ট কারণ এবং নিহত ও নিখোঁজ পর্যটকদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হিমছড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোলাইমান হোসেন বলেন, সমুদ্রে নেমে পাঁচজন নিখোঁজ হন। পরে তিনজনের ভাসমান লাশ উদ্ধার করা হয়। এখনও দুইজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া তিনজনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও লাইফ গার্ড কর্মীরা চেষ্টা চালাচ্ছেন।