গাজীপুর-১ আসনে এক টাকাও বাড়িভাড়া বাড়ানো যাবে না: এমপি মজিবুর

গাজীপুর-১ আসনে বাড়িভাড়া না বাড়াতে বাড়ির মালিকদের অনুরোধ করেছেন সংসদ সদস্য মজিবুর রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চন্দ্রা ত্রিমোড় এলাকায় বিএনপির নেতাকর্মীদের নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
গাজীপুর-১ আসনের এই সংসদ সদস্য বলেন, কালিয়াকৈর, কোনাবাড়ী, কাশিমপুর ও বাসন এলাকায় বাড়ির মালিকেরা এক টাকাও বাড়ি ভাড়া বাড়াতে পারবেন না।
তিনি বলেন, কোনো বাড়ির মালিক বাড়িভাড়া বৃদ্ধি করলে কিংবা কোনো দোকানদার অতিরিক্ত মুনাফা আদায় করলে সংশ্লিষ্ট থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করতে হবে।
শ্রমিকদের উদ্দেশেমজিবুর রহমান বলেন, শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতিমধ্যে গাজীপুর-১ সংসদীয় এলাকার কালিয়াকৈরে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। হাসপাতালের জন্য জায়গা নির্ধারণে ইতিমধ্যে বিজিএমইএ ও সরকার কাজ করছে। আপনারা কোনো গুজবে কান না দিয়ে শান্তিপূর্ণভাবে কাজ করুন।
