logo
Advertisement

সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের শোক র‍্যালি ও বিক্ষোভ মিছিল

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের শোক র‍্যালি ও বিক্ষোভ মিছিল
সুনামগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের শোক র‍্যালি ও বিক্ষোভ মিছিল। ছবি : এশিয়া পোস্ট

১৫ আগস্ট উপলক্ষে সুনামগঞ্জে শোক র‍্যালি ও বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা।

Advertisement

বুধবার (১৯ আগস্ট) সকালে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের বিশ্বম্ভরপুর উপজেলার রসুলপুর পয়েন্ট এলাকায় এ শোক র‍্যালি ও বিক্ষোভ মিছিল বের করা হয়।

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসম্পাদক মেহেদী হাসান সাকিবের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে নেতাকর্মীরা শেখ হাসিনার সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে একটি মিছিলের খবর তারা পেয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।