logo

বাগেরহাটে ৩ মাস ৮ দিন পর মুক্তি ২৩ ভারতীয় জেলের

বাগেরহাটে ৩ মাস ৮ দিন পর মুক্তি ২৩ ভারতীয় জেলের

বাগেরহাট কারাগারে থাকা ২৩ ভারতীয় জেলে তিন মাস আট দিন পর মুক্তি পেয়েছে। 

মঙ্গলবার (২৭ জনুয়ারি) দুপুর ১২টার দিকে বাগেরহাট কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৮ অক্টোবর বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে তাদের বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা তাদের আটক করেন। পরে আটকদের বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করা হয়। এরপর পুলিশ বাগেরহাট আদালতে পাঠালে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ভারতীয় জেলেদের কারা মুক্তির সময় খুলনাস্থ ভারতীয় হাইকমিশনারের ডেপুটি হাইকমিশনার শ্রী চন্দ্রজিন মুখার্জি, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ আল আসাদ, কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার মো. সেলিম ও বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (ফকিরহাট) মো. রাশেদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন।

কারাগারে জেল সুপার মোস্তফা কামাল জানান, কারাগারে বন্দি থাকা ২৩ ভারতীয় জেলেকে দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে মুক্তি দেওয়া হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় ২৩ জেলেকে কোস্টগার্ডের কাছে বুঝিয়ে দেওয়া হয়।   

আগামী ২৯ জানুয়ারি বাংলাদেশ জলসীমা থেকে ভারতীয় কোস্টগার্ডের হাতে তাদের হস্তান্তর করা হবে।