আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি মেরামত এবং সঞ্চালন লাইন উন্নয়ন কাজের জন্য সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন।
তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাভুক্ত তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার, নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুর ও এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শাটডাউন চলাকালে সঞ্চালন লাইন সচল বলে গণ্য হবে এবং নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিক সরবরাহ শুরুর কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সাময়িক এ অসুবিধার জন্য তিনি নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করে সবার আন্তরিক সহযোগিতা চেয়েছেন।





