logo

জমকালো আয়োজনে হবিগঞ্জে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান

জমকালো আয়োজনে হবিগঞ্জে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান
এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে হবিগঞ্জে কেক কাটেন অতিথিরা। ছবি: এশিয়া পোস্ট

জমকালো আয়োজনে হবিগঞ্জে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) দুপুর ১২টায় হবিগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জাবেদ জিল্লুল বারী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সভাপতি শোয়েব চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, রুহুল হাসান শরীফ, রাসেল চৌধুরী, প্রথম আলোর স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান নিয়ন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আলী ফরহাদ ও প্রদীপ দাশ সাগর।

এ সময় আরও উপস্থিত ছিলেন নুরুজ্জামান ভূইয়া মামুন, নুরুল হক কবির, জাকারিয়া চৌধুরী, বদরুল আলম, এমএ আজিজ সেলিম, মীর আব্দুল কাদির, সৈয়দ সালিক, আল আমিন, এমএ রাজা, রেজাউল খান, জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুধীজন।

সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তারা বলেন, আনুষ্ঠানিক যাত্রার আগেই ব্যতিক্রমধর্মী সংবাদ পরিবেশনের মাধ্যমে এশিয়া পোস্ট ব্যাপক সুনাম অর্জন করেছে। উদ্বোধনের মধ্য দিয়ে সংবাদ পরিবেশনের সেই ধারা আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এশিয়া পোস্ট ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে তাদের প্রত্যাশা।

আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন করেন।