logo
Advertisement

আলীকদমে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১

এশিয়া পোস্ট নিউজ, বান্দরবান
আলীকদমে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১
ঘটনাস্থলে দুর্ঘটনার শিকার বাস ঘিরে ভিড়। ছবি: এশিয়া পোস্ট

বান্দরবানের আলীকদমে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. হোসেন নামের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারসহ ১১ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

Advertisement

শনিবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আলীকদম-চকরিয়া সড়কের তারাবনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া থেকে যাত্রী নিয়ে আলীকদমের দিকে যাচ্ছিল মাতামুহুরী পরিবহনের একটি বাস। তারাবনিয়া এলাকায় পৌঁছালে বাসটির সামনের একটি চাকা লিক হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধারে সহযোগিতা করেন। পরে আলীকদম থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। আহত ব্যক্তিদের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।

পুলিশ জানায়, গুরুতর আহত হেলপার মো. হোসেনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আলীকদম থানার এসআই কর্মকর্তা উপন বড়ুয়া বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।