logo
Advertisement

হাতিয়ায় জবাই করা হরিণ রেখে পালালেন শিকারিরা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,নোয়াখালী
হাতিয়ায় জবাই করা হরিণ রেখে পালালেন শিকারিরা
কোস্টগার্ড ও বন বিভাগের অভিযানে উদ্ধার করা হয়েছে জবাই করা হরিণ। ছবি: এশিয়া পোস্ট

নোয়াখালীর হাতিয়া উপজেলার চর আতাউর এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি ওজনের জবাই করা একটি হরিণ উদ্ধার করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চর আতাউর এলাকায় ঢালচর বিট ও কোস্টগার্ডের যৌথ অভিযান চালানো হয়। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে হরিণ শিকারিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জবাই করা অবস্থায় একটি হরিণ উদ্ধার করা হয়। হরিণটি হাতিয়া আদালতে সোপর্দ করা হবে। আদালতের নির্দেশে দিলে মাটিচাপা দেওয়া হবে ।

হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল জানান, হাতিয়া উপকূলীয় অঞ্চলের বিভিন্ন চরে সংরক্ষিত বন্যপ্রাণী, বিশেষ করে হরিণ শিকার রোধে নজরদারি বাড়ানো হয়েছে। বন্যপ্রাণী শিকার ও পাচার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।