logo

মানিকগঞ্জের সিভিল সার্জন ওএসডি, নতুন দায়িত্বে আইভী

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ​মানিকগঞ্জ
মানিকগঞ্জের সিভিল সার্জন ওএসডি, নতুন দায়িত্বে আইভী
ছবি: সংগৃহীত

​মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখখারুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।

একইসঙ্গে মানিকগঞ্জের নতুন সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌসকে।

স্বাস্থ্য ​মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের নিয়মিত বদলি ও পদায়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।​সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২১ মে মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। ​নির্ধারিত সময়ে যোগদান না করলে আগামী ২৩ মে থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন বলে উল্লেখ করা হয়।