খুলনায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
এশিয়া পোস্ট নিউজ, খুলনা

খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সিটি মেডিকেল কলেজের ১৭তলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে খুলনা সদর ফায়ার স্টেশনের ১১টি ইউনিট কাজ করছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সেই সঙ্গে আগুন লাগার কারণ জানা যায়নি।