গোপালগঞ্জ জেলা ছাত্রদলের নেতৃত্বে সাইফুল-সাজিদুর
-b6f3a9-720x405.webp)
দীর্ঘদিন কমিটি বিলুপ্ত থাকার পর গোপালগঞ্জ জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২৯ সদস্যের এ কমিটিতে সাইফুল ইসলামকে আহ্বায়ক এবং সাজিদুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এ কমিটি ঘোষণা করে।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের কথা জানানো হয়।

কমিটিতে সোহান আল ইমামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আকিবুল ইসলাম, হাবিবুর রহমান মোল্লা (রুবেন), মো. মেহেদী হাসান, তাসবীর হাসান, মো. আমিরুল ইসলাম সোহেল, ইসমাইল হোসেন, মো. নাহিদুল ইসলাম সোহেল, মোহাম্মদ লালন শেখ, নিলয় হাওলাদার মোস্ত ও সোহাগ আক্তার।
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন শেখ রেদোয়ান ইকবাল, সাহেদ হাসান পিয়াস, রাজিব মোল্লা, মাহফুজুর রহমান, উজ্জ্বল শিকদার, মো. শরিফুল ইসলাম, হাসানুল আলম রাজু, তরিকুল ইসলাম, নাজমুল ইসলাম, মো. মুমিন শেখ, মেহেদী হাসান, মেহেদী হাসান খান, আবির শিকদার, আহসান বিশ্বাস ও রাহাদুল ইসলাম রাদ।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে সদস্যসচিব সাজিদুর রহমান বলেন, কেন্দ্রীয় ছাত্রদল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি যথাযথভাবে পালনের চেষ্টা করব। গোপালগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করব। দলের নির্দেশনা অনুযায়ী আগামী দিনের কর্মসূচি বাস্তবায়ন এবং সংগঠনকে শক্তিশালী করাই আমাদের প্রধান লক্ষ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবের যৌথ স্বাক্ষরে জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
