logo

নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুলাল নামে এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বন্দর উপজেলার কেওডালা ওভারবাগ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত দুলাল ওভারবাগ এলাকার এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও পেশায় মাছ ব্যবসায়ী।

নিহতের ছেলে ওসমান গনি জানায়, বাড়ির সীমানা প্রাচীর বেয়ে পাশের বাড়ির সাজিত এসে তাকে পিঠে থাপ্পড় দেয়। সেও দুষ্টুমি করে থাপ্পড় দিলে সাজিত তার পরিবারকে জানায়। পরে তারা এসে ওসমান গনিকে মারধর করে। এ সময় ছেলেকে বাঁচাতে দুলাল এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করে সাজিতের পরিবারের লোকজন। পরে আহত দুলালকে উদ্ধার করে প্রথমে পুলিশ ফাঁড়িতে এবং অবনতি হলে বন্দর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন্দর থানার উপপরিদর্শক তৌহিদুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে দুলালকে আহত অবস্থায় হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।