logo

মধ্যপ্রাচ্য উত্তেজনায় চট্টগ্রামে ১০ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্য উত্তেজনায় চট্টগ্রামে ১০ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ১০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।

রোববার (১ মার্চ) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল তথ্যটি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অ্যারাইভাল ফ্লাইট ৭টি এবং ডিপার্চার ফ্লাইট ৩টি।

এর আগে, শনিবার ৬টি ফ্লাইট বাতিল করা হয়েছিল। এর মধ্যে তিনটি ছিল আগমনী ফ্লাইট ও তিনটি মধ্যপ্রাচ্যগামী ছিল। 

এদিকে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় বন্ধ রয়েছে মধ্যপ্রাচ্যের আকাশসীমা। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো। এতে হাজারো যাত্রী আটকা পড়েছেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, প্রতিদিন এখান থেকে দেড় শতাধিক ফ্লাইট ওঠানামা করে। এর অধিকাংশের চলাচল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে।