logo

গাছের ডাল কাটতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ

গাছের ডাল কাটতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ
প্রতীকী ছবি। এশিয়া পোস্ট গ্রাফিকস

নিজের বাগানে গাছের ডাল কাটতে গিয়ে প্রাণ হারিয়েছেন জিন্নাত আলী (৬০) নামের এক বৃদ্ধ। গাছের একটি ডাল মাথার ওপর আছড়ে পড়লে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের পূর্বপাড়ার মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিন্নাত আলী হাড়াভাঙ্গা গ্রামের পূর্বপাড়ার মৃত মতিয়ার রহমানের ছেলে।

গাছের ডাল ভেঙে আহত হলে জিন্নাত আলীকে হাসপাতালে নেওয়া হয়। ছবি: এশিয়া পোস্ট
গাছের ডাল ভেঙে আহত হলে জিন্নাত আলীকে হাসপাতালে নেওয়া হয়। ছবি: এশিয়া পোস্ট

স্থানীয় সূত্রে জানা গেছে, জিন্নাত আলী নিজের বাগানে কয়েকজনকে সঙ্গে নিয়ে গাছের ডাল কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত একটি ডাল তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বামন্দীর একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গাংনী থানার ওসি নমুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী এশিয়া পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। খোঁজখবর নিয়ে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।