মাগুরার ডিসি অসুস্থ, বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হলো ঢাকায়

মাগুরা জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার (১৫ জুন) বিকেল চারটার দিকে তাকে মাগুরা সদর হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়।
এর আগে, রোববার রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। রোববার কয়েকটি সরকারি কর্মসূচিতেও অংশ নেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাগুরার সিভিল সার্জন ডা.শামীম কবীর জানান, জেলা প্রশাসক শ্বাসকষ্ট, গ্যাস্ট্রিকজনিত সমস্যা এবং পেটের স্নায়ুজনিত কিছু জটিলতায় ভুগছেন।
