logo

হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় চানমিয়া সিকদার নামে এক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিডি খান ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চানমিয়া সিকদার সিডি খান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

পুলিশ জানায়, তিনি স্থানীয় বিএনপি নেতা বাবুল ও মহাব্বাত হত্যাসহ একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু নাঈম জানান, চানমিয়া সিকদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।