logo

হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি আরও ২৪ শিশু

হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি আরও ২৪ শিশু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ৬৭টি শিশু চিকিৎসাধীন রয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, গত ১৭ মার্চ থেকে শনিবার (৪ এপ্রিল) সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২০৫ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৩২ শিশু এবং ৬ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ৬৭ শিশু।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ফেব্রুয়ারি থেকে একজন বা দুজন করে হামের লক্ষণ নিয়ে  হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। তবে মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।