দেশের ইতিহাসে বেশি সমর্থন নিয়ে আমরা বিরোধী দল: রেজাউল করিম

বাংলাদেশের ইতিহাসে বেশি সমর্থন নিয়ে আমরা বিরোধী দলে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে দলটির বিজয়ী প্রার্থী রেজাউল করিম।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়ম, সহিংসতা ও পরবর্তী পরিস্থিতি নিয়ে এ আয়োজন করা হয়।
রেজাউল করিম বলেন, আমি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে ফোন দিয়ে অভিনন্দন জানিয়েছি। যারা নির্বাচিত হয়েছেন, তারা সরকার গঠন করবেন। আমরা কিন্তু বিরোধী দল। বাংলাদেশের ইতিহাসে বেশি সমর্থন নিয়ে বিরোধী দল।
তিনি আরও বলেন, গণতন্ত্রের সুন্দর হচ্ছে, বিরোধী দল হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ অংশ। সে অংশকে যদি অবরুদ্ধ করা হয়, তাদের যদি আবার দমন-নিপীড়ন চালানো হয়, তাহলে আজকে যেভাবে গণতন্ত্র এগিয়ে যাওয়ার জন্য আমরা অগ্রসর হচ্ছি, সেটা বাধাগ্রস্ত হব।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের আংশিক) আসনের বিজিত প্রার্থী এসইউএম রুহুল আমিন, সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান ও শহর শিবিরের সভাপতি ফরিফ উদ্দিন প্রমুখ।