Advertisement
এশিয়া পোষ্টে সংবাদ প্রকাশ

পরিষ্কার হচ্ছে টাঙ্গাইল ডিসি লেকের জলাশয়

এশিয়া পোস্ট নিউজ, টাঙ্গাইল
পরিষ্কার হচ্ছে টাঙ্গাইল ডিসি লেকের জলাশয়
টাঙ্গাইল ডিসি লেক পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: এশিয়া পোস্ট

এশিয়া পোষ্টে টাঙ্গাইলের ডিসি লেকের ময়লা-আবর্জনা, পানায় ভরে যাওয়া জলাশয় এবং জরাজীর্ণ অবস্থার সংবাদ প্রকাশের পর লেকটি পরিষ্কার ও পুনরুদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে টাঙ্গাইল ডিসি লেক পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

পরিদর্শনকালে তিনি লেকের সার্বিক পরিবেশ ও বর্তমান অবস্থা ঘুরে দেখেন। লেকে জমে থাকা ময়লা-আবর্জনা ও পানা নিজের হাতে অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং সংশ্লিষ্টদের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, শহরের গুরুত্বপূর্ণ এই ডিসি লেক জলাশয়কে পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি লেকের পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ডিসি লেক তার আগের সৌন্দর্য ফিরে পাবে এবং নগরবাসীর জন্য একটি আকর্ষণীয় বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

দীর্ঘদিন ধরে লেকটি অবহেলায় পড়ে থাকায় পানিতে পানা জমে যায় এবং বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনায় পরিবেশ নষ্ট হচ্ছিল। বিষয়টি নিয়ে এশিয়া পোস্ট সংবাদ প্রকাশের পর প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।

এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ও স্বেচ্ছাসেবী সংগঠন সদস্যরা পানা অপসারণে অংশগ্রহণ করেন।

উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরিফা হক ও অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত জেলা পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার এবং প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় :টাঙ্গাইল