logo

কোরবানির শিক্ষা নিয়ে সমাজে ত্যাগ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান শিবির সভাপতির

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
কোরবানির শিক্ষা নিয়ে সমাজে ত্যাগ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান শিবির সভাপতির
ছবি : এশিয়া পোস্ট

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, কোরবানির প্রকৃত শিক্ষা ধারণ করে সমাজে ত্যাগ, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ছাত্রশিবিরের কর্মীদের এগিয়ে আসতে হবে।

শনিবার (৩০ মে) সাতক্ষীরার মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ঈমানি আলোয় দীপ্ত হৃদয়, সম্প্রীতির এই গান; শিকড়ের টানে এক হবো সবে, জাগবে দ্বীনি প্রাণ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি নুরুন নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহা. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির শহিদুল ইসলাম মুকুল ও শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ এবং ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. ওমর ফারুক।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক নেতাসহ কয়েকশ সদস্য উপস্থিত ছিলেন।