logo
Advertisement

ময়মনসিংহে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশের ধাওয়া

এশিয়া পোস্ট নিউজ, ময়মনসিংহ
ময়মনসিংহে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশের ধাওয়া
ময়মনসিংহে যুবলীগের ঝটিকা মিছিল। ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহ নগরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের একটি ঝটিকা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে নগরের গাঙ্গিনারপাড় এলাকায় এই কর্মসূচি পালন করে সংগঠনটির একদল নেতাকর্মী। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।

Advertisement

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ২২তম বার্ষিকী উপলক্ষেই যুবলীগ নেতা আক্তারুজ্জামান রবিনের নেতৃত্বে এই ঝটিকা মিছিল বের করা হয়।

জানা গেছে, আক্তারুজ্জামান রবিনের নেতৃত্বে শুক্রবার সকালে গাঙ্গিনারপাড় এলাকায় একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটি গাঙ্গিনারপাড় চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা কিছুক্ষণ অবস্থান করে বিভিন্ন স্লোগান দেন এবং সংক্ষিপ্ত সমাবেশ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, মিছিলের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। জেলা গোয়েন্দা পুলিশ মিছিলে ধাওয়া করলে তারা পালিয়ে যান। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এ ধরনের কর্মসূচির বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।

বিষয় :