logo

পিরোজপুরে ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি আটক

পিরোজপুরে ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি আটক

পিরোজপুরের নাজিরপুরে ২৯৬ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটক দুজন হলেন, পেনাখালী বাজার এলাকার আনছার আলী হাওলাদারের স্ত্রী নাসিমা বেগম (৫৫) ও একই এলাকার মো. কামরুল হাওলাদারের স্ত্রী শেফালী বেগম (৪০)। 
 
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নাজিরপুর সেনাবাহিনী ক্যাম্পের সংযুক্ত-২২ ইঞ্জিনিয়ার্স লেফটেন্যান্ট ইয়ামিন সাংবাদিকদের এ তথ্য জানান। 

জানা গেছে, একই এলাকায় দীর্ঘ দিন ধরে মাদকের কারবার করছেন নাসিমা বেগম ও শেফালী বেগম। গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট ইয়ামিনের নেতৃত্বে বিশেষ অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় ২৯৬ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ তাদের আটক করা হয়। 

 

লেফটেন্যান্ট ইয়ামিন জানান, আটকদের বাড়িতে তল্লাশি চালিয়ে নাসিমা বেগমের কাছ থেকে ১৭২ পিস ইয়াবা এবং শেফালী বেগমের কাছ থেকে ১২৪ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

উদ্ধার ইয়াবা ও মোবাইল ফোনসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।