logo
Advertisement

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,গোপালগঞ্জ
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকাগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আছে। ছবি: এশিয়া পোস্ট

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকাগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী বাসটি গেড়াখোলা ব্রিজের কাছাকাছি পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে দ্রুতগতির বাসটি সড়কের পাশের গভীর খাদে পড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী হতাহত হন।

দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরবর্তীতে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজে অংশ নেয়। দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখা হচ্ছে।