মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই অভ্যুত্থান দিবস

শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে সারা দেশের মতো মাদারীপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই অভ্যুত্থান দিবস।
দিবসটিতে বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টায় শহরের শকুনীপার এলাকার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।
এ সময় জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী, জেলা প্রশাসক মিজ মর্জিনা বেগম এবং পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
.png)

