logo

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে অটোরিকশা ও করিমনের মুখোমুখি সংঘর্ষে চান মিয়া সরকার (৭০) নামে এক  সেনাসদস্য (অব.)  নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগারচর গ্রামের আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহত চাঁদ মিয়া সরকার বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তিনি উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা নতুনপাড়া বানিজ উদ্দিন সরকারের ছেলে।

জানা যায়, চাঁদ মিয়া বাড়ি থেকে অটোরিকশা করে পৌরসদরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিকে আসা একটি করিমনের (শ্যালো ইঞ্জিনচালিত অটোরিকশা) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা আহত অটোভ্যানচালক ও অন্য দুই যাত্রীকে উদ্ধার করে ক্লিনিকে ভর্তি করেন।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।