logo

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন

গাজীপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেলচালক আহত হয়েছেন। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে মহানগরীর বোর্ডবাজার এলাকায় ঘটনাটি ঘটেছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ডবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের মধ্যে ঢুকে যায় এবং সেখান থেকে আগুন লেগে যায় বাসটিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

এদিকে দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হিরন মিয়া এশিয়া পোস্টকে বলেন, বাস-মোটরসাইকেল সংঘর্ষে আগুন লাগে। আগুন লাগার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করা হয় এবং দ্রুত আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। তবে আমরা আহত কাউকে পায়নি।