১০-১২ সপ্তাহের মধ্যে সব উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ, রংপুর
১০-১২ সপ্তাহের মধ্যে সব উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী
রংপুর সমাজ সেবা অধিদপ্তর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কথা বলেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: এশিয়া পোস্ট

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে দেশের সব উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়া হবে।

শনিবার (৪ জুলাই) দুপুরে রংপুর সমাজ সেবা অধিদপ্তর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, ফ্যামিলি কার্ডের জন্য কারও পেছনে কাউকে ঘুরতে হবে না। ফ্যামিলি কার্ড প্রত্যেকের বাসায় বাসায় যাবে।

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বিষয়ে তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, আগের সরকার রাতের আধারে ভোট দিয়ে ক্ষমতায় ছিল। এজন্য তাদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা ছিল না। এই সরকার জনগণের সরকার, জনগণকে স্বাবলম্বী করতে সব ধরনের সমাজসেবামূলক কাজ করবে। এক্ষেত্রে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে মন্ত্রী লালমনিরহাটে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন।

বিষয় :রংপুর