এক রাতে চুরি হলো সেচ মোটরের ছয়টি ট্রান্সফরমার

নাটোরের সিংড়া উপজেলায় ফসলি জমি থেকে কৃষকের সেচ মোটরের ছয়টি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে।
শনিবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা মাঠে পোলে স্থাপিত সেচ মোটরের ট্রান্সফরমারগুলো খুলে নিয়ে যায়। সকালে কৃষকরা জমিতে গিয়ে ট্রান্সফরমারগুলো না পেয়ে হতভম্ব হয়ে পড়েন। বোরো মৌসুমে ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় ফসল নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন কৃষকরা।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, উপজেলাব্যাপী ঘটে যাওয়া এমন ঘটনার বেশ কিছু লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান রয়েছে।