logo
Advertisement

মধ্যরাতে ডোমার রেলস্টেশনে একা ঘোরাফেরা করছিল শিশুটি

এশিয়া পোস্ট নিউজ,নীলফামারী
মধ্যরাতে ডোমার রেলস্টেশনে একা ঘোরাফেরা করছিল শিশুটি
নীলফামারীর ডোমার রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করা শিশু। ছবি: এশিয়া পোস্ট

নীলফামারীর ডোমার রেলওয়ে স্টেশনে মধ্যরাতে মার্জান নামে আট বছরের এক শিশুকে পাওয়া একা ঘোরাফেরা করছিল। পরে স্থানীয়রা তাকে প্রশাসনের কাছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি অভিযোগ করেছেন স্থানীয়রা।

Advertisement

শনিবার (২৯ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে ডোমার রেলওয়ে স্টেশনে শিশুটিকে একা ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।

তারা শিশুটির সঙ্গে কথা বলে জানতে পারেন, শিশুটির নাম মার্জান। তার বাবার নাম শফিকুল ইসলাম এবং মায়ের নাম মর্জিনা। শিশুটি জানায়, তার বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার ওকড়াবাড়ি মাটিয়ালপাড়া এলাকায়।

স্থানীয়দের ধারণা, রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন থেকে শিশুটি ডোমার স্টেশনে নেমে পড়ে অথবা কোনোভাবে ট্রেনে করে এখানে এসে পৌঁছেছে। খবর পেয়ে শিশুটিকে দেখতে স্টেশনে স্থানীয়দের ভিড় জমে।

স্থানীয় বাসিন্দা নুর আলম জানান, শিশুটিকে পাওয়ার পর তারা জরুরী সেবা ৯৯৯ ও ডোমার থানাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন। দায়িত্ব নেওয়ার বিষয়ে কেউ আগ্রহ দেখাননি।

ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার বাবু হোসেন বলেন, আমরা চাইলে শিশুটিকে স্টেশনে রাখতে পারি না। এটি আমাদের দায়িত্বের আওতায় পড়ে না। বিষয়টি রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের। তবে গভীর রাতে রেলওয়ে পুলিশের কাছে শিশুটিকে পৌঁছে দেওয়া কঠিন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, এ ধরনের বিষয় সমাজসেবা বিভাগের অধীনে পড়ে। তবে শিশুটির দায়িত্ব নেওয়ার বিষয়ে তিনি অনাগ্রহ প্রকাশ করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদ মাহমুদ এশিয়া পোস্টকে বলেন, রোববার সকালে তারাগঞ্জ থেকে ছেলেটির বাবা এসেছে। তার কাছে ছেলেটিকে বুঝিয়ে দেওয়া হবে।