logo
Advertisement

চট্টগ্রামে বন্যা পরিস্থিতি: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজচট্টগ্রাম
চট্টগ্রামে বন্যা পরিস্থিতি: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
টানা বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম নগরীর সড়ক। বায়েজিদ বোস্তামির বালুছড়া এলাকা থেকে তোলা। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রামে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্বাক্ষরিত এক বিশেষ অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়েছে, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম বেগবান করতে আগামী ১০ ও ১১ জুলাই (শুক্রবার ও শনিবার) সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, চট্টগ্রাম জেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা, পাহাড়ধস ও বন্যা পরিস্থিতির সৃষ্টি এতে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আবস্থান নিয়েছেন। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই চলমান বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

এই আদেশের আওতায় জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। সেগুলো হলো–চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মহানগর সার্কেল ভূমি অফিসসমূহ, সকল উপজেলা ভূমি অফিস।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলামের নির্দেশনা বলা হয়, দুর্যোগপূর্ণ এই সময়ে মাঠপর্যায়ে ত্রাণ বিতরণ ও উদ্ধার তৎপরতা যেন কোনোভাবে ব্যাহত না হয়, সে কারণেই সাপ্তাহিক ছুটির দিন এসব কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের এই বিশেষ তৎপরতা অব্যাহত থাকবে।