logo
Advertisement

‎সীতাকুণ্ডে গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
‎সীতাকুণ্ডে গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১
নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় গরুবাহী ট্রাক। ছবি: এশিয়া পোস্ট

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনায়, ট্রাকে থাকা ১৮টি গরুর মধ্যে ছয়টি মারা গেছে।

Advertisement

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টার দিকে সীতাকুণ্ডের শেখপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গরু বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা উখিয়ার বাসিন্দা আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় ট্রাকের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে।

কুমিরা হাইওয়ে থানা পুলিশের ওসি নুরুল আবছার এশিয়া পোস্টকে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত আব্দুস সালামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আমরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছি।