logo
Advertisement

শজিমেক হাসপাতালে বাড়ল হৃদরোগ বিভাগের শয্যা

এশিয়া পোস্ট নিউজ
শজিমেক হাসপাতালে বাড়ল হৃদরোগ বিভাগের শয্যা

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হৃদরোগ বিভাগের শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। নতুন করে যুক্ত হওয়া বর্ধিত ওয়ার্ডে ২০টি শয্যা স্থাপন করা হয়েছে; যেখানে পুরুষ রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

Advertisement

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এ বর্ধিত ওয়ার্ড উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশে হৃদরোগ চিকিৎসার সুবিধা এখনও প্রয়োজনের তুলনায় কম। তবে সরকার এ খাতের উন্নয়নে কাজ করছে। প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর দিচ্ছে সরকার।

মনোয়ারুল কাদির আরও বলেন, হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো গেলে চিকিৎসা ব্যয়ের বড় অংশ কমানো সম্ভব। এ জন্য স্বাস্থ্য বিভাগ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসিন, উপপরিচালক ডা. মনজুর এ মুরশেদ এবং হৃদরোগ বিভাগের প্রধান ডা. অলোক চন্দ্র সরকারসহ অন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

হৃদরোগ বিভাগের প্রধান ডা. অলোক চন্দ্র সরকার বলেন, নতুন শয্যা যুক্ত হওয়ায় রোগীদের চিকিৎসাসেবা দেওয়া আরও সহজ হবে।