logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

রাজবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার ইউনুস। ছবি : এশিয়া পোস্ট

রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শরিষা ইউনিয়ন শাখার সভাপতি মো. ইউনুস হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

গ্রেপ্তার ইউনুস হোসেন ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশের দাবি। পাংশা মডেল থানায় ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর দায়ের করা ৫ নম্বর মামলার তদন্তে পাওয়া আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(১) ও ১৫(৩) ধারায় অভিযোগ রয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর ইউনুস হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।