Advertisement

মজুরিভিত্তিক কর্মচারীদের পাঁচ দাবি আদায়ে পঞ্চগড়ে মানববন্ধন

এশিয়া পোস্ট নিউজ, পঞ্চগড়
মজুরিভিত্তিক কর্মচারীদের পাঁচ দাবি আদায়ে পঞ্চগড়ে মানববন্ধন
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন। ছবি: এশিয়া পোস্ট

সরকারি প্রতিষ্ঠানে দৈনিক মুজুরিভিত্তিক কর্মচারীদের পাঁচ দফা দাবি আদায়ে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬জুলাই) বেলা সাড়ে ১১টায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পঞ্চগড় জেলা মজুরিভিত্তিক কর্মচারী সমিতির ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

পরে অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়।

এ সময় পঞ্চগড় জেলা মজুরিভিত্তিক কর্মচারী সমিতির উপদেষ্টা আবদুস সুবাহান, আহ্বায়ক তৌফিক, সদস্য সচিব উসমানসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আমরা মাসে ৩০ দিন শ্রম দিলেও আমাদের মজুরি দেওয়া হয় ২২ দিনের। এই বৈষম্য কেন। আমরা সঠিক সময়ে কাজ করেও বঞ্চিত হচ্ছি। আমরা ছুটি কাটালে, নারীরা মাতৃত্বের ছুটি কাটালে সেই মজুরি দেওয়া হচ্ছে না।

বিষয় :পঞ্চগড়