তিন বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

এশিয়া পোস্ট নিউজ, ময়মনসিংহ
তিন বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত। ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহের গৌরীপুরে বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রাম-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

Advertisement

বুধবার (২৪ জুন) রাত ১১টার দিকে গৌরীপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। গৌরীপুর রেলস্টেশন এলাকা পর্যন্ত আসতেই তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশের একটি দল এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা যাত্রী ও ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য একটি রিলিফ ট্রেন ময়মনসিংহ থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিষয় :ময়মনসিংহ