logo

শৌচাগারের পাশে রেস্তোরাঁর রান্নাঘর

শৌচাগারের পাশে রেস্তোরাঁর রান্নাঘর
রেস্তোরাঁয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানঅ ছবি: এশিয়া পোস্ট

রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকার নান্না বিরানী হাউজ নামে রেস্তারাঁর রান্নাঘরের পাশে রয়েছে শৌচাগার।

বুধবার (২০ মে) বিকেলে পরিদর্শনে গিয়ে এমন দৃশ্য দেখতে পান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা।

একই সময়ে মায়ের দোয়া নামে একটি হোটেলের খাবারে রাসায়নিক দ্রব্র্যের উপস্থিতি পাওয়া যায়। এ ছাড়া নান্না বিরানী হাউজের খাবার ছিল পচা। দুই প্রতিষ্ঠানকে এক লাখ করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মায়ের দোয়া হোটেলকে আগামী ছয় মাসের মধ্যে এবং নান্না বিরানী হাউজকে আগামী সাত দিনের মধ্যে অর্থদণ্ড পরিশোধ না করলে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

শহরের আরও কিছু খাবার হোটেলে এই অভিযান পরিচলনা করা হয়। বেশকিছু খাবার হোটেলকে প্রাথমিকভাবে সর্তক করা হয়।

রাঙামাটি জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৌরভ রায় বলেন, দুটি হোটেলে অসাস্থ্যকর পরিবেশ, কাচা ও রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণ, খাবারের সঙ্গে রাসায়নিক দ্রব্য ইষ্ট, হাইড্রোজ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সেপেক্টর মো. সালাউদ্দিন, পৌরসভার স্যানিটারি ইন্সেপেক্টর ফিরোজ আল মাহমুদ সোহেল, জেলা ও উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং পুলিশের সদস্যরা।