logo
Advertisement

কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ পড়ে ছিল ড্রেনে

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
রাজারহাট, কুড়িগ্রাম
কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ পড়ে ছিল ড্রেনে
নবজাতকের মরদেহ উদ্ধারের খবরে স্থানীয়দের ভিড়। ছবি : এশিয়া পোস্ট

কুড়িগ্রামের রাজারহাটে একটি ড্রেন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়রা উপজেলার আদর্শ বি.এল. হাইস্কুলের প্রায় ৫০ মিটার পূর্বদিকে ড্রেনটিতে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে রেখে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী মমেনা বেগম বলেন, আমার বাড়ির সামনেই শিশুটির মরদেহ পড়ে ছিল। বিকেলে আমিসহ কয়েকজন মরদেহটি দেখতে পাই। পরে আমরা আশপাশের লোকজনকে জানাই।

এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে এটি অকাল গর্ভপাতের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।