লোকালয়ে চলে আসা মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা

এশিয়া পোস্ট নিউজ, ঝিনাইদহ
লোকালয়ে চলে আসা মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা
শৈলকুপায় মেছো বিড়াল পিটিয়ে হত্যা। ছবি: এশিয়া পোস্ট

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় লোকালয়ে চলে আসা একটি মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা।

বুধবার (২০ মে) দুপুরে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর-মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক ব্যক্তি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে উত্তর-মির্জাপুর গ্রামের বটতলা এলাকায় মেছো বিড়ালটি মোটরসাইকেলের সামনে চলে আসে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা প্রাণীটিকে ঘিরে ফেলেন এবং পিটিয়ে হত্যা করেন।

এ বিষয়ে শৈলকুপা বন বিভাগের কর্মকর্তা মোখলেচুর রহমান বলেন, গ্রামবাসী মেছো বিড়ালটি পিটিয়ে মেরে ফেলেছে। এটা অত্যন্ত দুঃখজনক। বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে খবর দেওয়া উচিত।