logo

রামেক হাসপাতালে অভিযান, সাত দালালকে সাজা

রামেক হাসপাতালে অভিযান, সাত দালালকে সাজা
রামেক হাসপাতালের বহিঃবিভাগে থেকে দালাল চক্র সদস্যদের আটক করে নিয়ে যাচ্ছেন এসআরবির সদস্যরা। ছবি: এশিয়া পোস্ট

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অভিযান চালিয়ে দালালচক্রের সাত সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দালাল ধরতে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে হাসপাতালের বহির্বিভাগে গোয়েন্দা নজরদারি চালায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা।

তাদের নজরদারিতে দালালিতে জড়িত সাতজনকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। তারা হলেন— মো. দুলাল, আহসান আলী, মো. রনি, মুন্না বাবু দত্ত, শরিফুল, জাকির ও মো. তালিমুল ইসলাম।

আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।