logo

রাজশাহীতে যুবককে কুপিয়ে হত্যা

রাজশাহীতে যুবককে কুপিয়ে হত্যা
ছবি: এশিয়া পোস্ট

রাজশাহীতে পূর্ববিরোধের জেরে বারিউল ইসলাম (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নগরীর ডিঙাডোবা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বারিউল ইসলাম নগরীর ডিঙাডোবা এলাকার বধিরুজ্জামানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন ব্যক্তি দলবদ্ধ হয়ে বারিউল ইসলামের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হত্যাকাণ্ডের কারণ ও হামলায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ডিঙাডোবা এলাকায় একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। নিহতের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।